দায়টা ঘাড়ে চাপবে কার
রাষ্ট্র না কি পরিবার,
ভুল কতটা, ঠিক কতটা
এই বিষয়ে দেন–দরবার।
ঘটনা তো ঘটেই চলে
নতুন চালে, নতুন হালে
একটার রেশ না ফুরাতেই
হাওয়া লাগে অন্য পালে।
ভুক্তভোগী কেঁদেই মরে
স্বজন হারার যন্ত্রণাতে,
দোষী সাজে বনের রাজা
আইন– ক্ষমতার কূট চালেতে।
সময় হলো গর্জে ওঠার
নিপীড়িতের চিৎকার,
বজ্র আওয়াজ ধ্বনিত হোক
পেতেই হবে সুবিচার।








