মৃত স্বপ্নের আর্তনাদ

বিকাশ বড়ুয়া | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

দু’জনের মদির চোখে স্বপ্নের বিনির্মাণ

দু’জনের পথ চলা ও স্বপ্নের হাত ধরে

তবুও হঠাৎ কী এক অজানা অসুখে

স্বপ্নগুলো পড়ে থাকে লাশকাটা ঘরে।

অতঃপর মৃত স্বপ্নের সুরতহাল, শব ব্যবচ্ছেদে

স্বপ্নগুলো সকরুণ হাহাকারে

ফিসফিসিয়ে বলে, আমাদের নির্মাতারাই

আমাদের সমাধি রচনা করে।

পূর্ববর্তী নিবন্ধঅজিতকুমার গুহ : রবীন্দ্রসাহিত্য ও অসামপ্রদায়িক সংস্কৃতির অগ্রপথিক
পরবর্তী নিবন্ধতুমি যখন হাসো