খুকুমণির সকাল

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

প্রভাত হলো

পাখপাখালি করছে কলরব,

চারিদিকে

নতুন করে জেগে উঠছে সব।

সূর্য মামা

উঁকি মেরে উঠলো পূর্ব দিক,

সোনালি রোদ

ছড়িয়ে পড়ে করছে ঝিকিমিক।

ডাকছে মায়ে

খুকুমণি এবার জেগে উঠ,

জলদি করে

বইটি নিয়ে পড়ার মজা লুট।

মায়ের ডাকে

খুকুমণির ভেঙে পড়ে ঘুম,

মুখ ধুয়ে তার

মনটা দিয়ে পড়ায় লাগায় ধুম।

দিনের পড়া

শিখে খুকু মাকে হেসে কয়,

দেখো মাগো

একদিন আমি বিশ্ব করব জয়!

পূর্ববর্তী নিবন্ধখোকার চিঠি
পরবর্তী নিবন্ধপড়বে যখন