প্রিমিয়ার ভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিংসেশনের ৮ম সেমিস্টারের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রাইভেট) লিমিটেডের হেড অব ডিজাইন সন্দরুওয়ান কুমারাসিংহে ও ডিভিশনাল ম্যানেজার (ফ্যাব্রিক টেকনোলজি অ্যান্ড সোর্সিং) জনাব মো. সানভির চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী।
প্রধান অতিথির বলেন, ফ্যাশন ডিজাইন একটি সৃজনশীল ও সম্ভাবনাময় পেশা, যেখানে নান্দনিকতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব দক্ষতার সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের পরিবর্তন ও চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতাকে মানিয়ে নেওয়ার এবং দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুনত্বপূর্ণ ডিজাইনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ফ্যাশনশিল্পকে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিভাগের প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আতি্কয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









