চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইক আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ বাবুল দে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা এবং ডুলাহাজারা বাজারের বাবুল ফার্মেসির মালিক। ডুলাহাজারা ইউনিয়নের বাগান পাড়ার বাসিন্দা রুদ্র বলেন, ঔষুধের দোকান বন্ধ করে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে নির্জন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবুল দে।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া বলেন, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনোহা গাড়িতে ৮ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধকাল জমাদিউস সানি মাস গণনা শুরু