লেকসিটি বিজয় নগরে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পাকা ঘর

সরকারি জায়গাও দখলের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীতে আবারো পাহাড় কাটা চলছে। নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি বিজয় নগরে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে পাকা অবকাঠামো। একইসাথে সরকারি জায়গাও দখল করে নেয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গত বেশ কিছুদিন ধরে বিজয় নগর এলাকায় পাহাড় কেটে পাকা অবকাঠামো নির্মাণের কাজ চলছে। দিনে রাতে কেটে একটি পাহাড়ের বেশ কিছু অংশ সাবাড় করে দেয়া হয়েছে। পাহাড় কেটে তৈরি করা জমিতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সরজমিনে গেলে ক্যামেরা দেখে নির্মাণ কাজে জড়িত লোকজন পালিয়ে যায়। আরো পাহাড় কাটার প্রস্তুতি চলছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায় : তথ্য উপদেষ্টা