চন্দ্রঘোনায় মিনিবার ফুটবলে বরইছড়ি জুনিয়র একাদশের জয়

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কে পি এম ব্রিকফিল্ড মাঠে চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বরইছড়ি জুনিয়র একাদশ ১–০ গোলে বারোঘোনিয়া একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সৌরভ মল্লিক। খেলায় অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান এবং সমাজসেবক ইব্রাহিম হাবিব মিলু।

পূর্ববর্তী নিবন্ধদুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো বশির মোহাম্মদ সড়ক
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দল ঘোষণা