প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি ইসির

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

আগামী ২১ জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে এক হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা ধরে প্রস্তুতি শুরু হওয়ার তথ্য দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। গতকাল রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউপিতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।’ খবর বিডিনিউজের।

আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত হবে। সাড়ে চার হাজারের সিংহভাগই প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। ইসি সচিব বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চাই। তৃতীয়, চতুর্থ ও চতুর্থ ধাপে এ সংখ্যা কমবে।’ বৃহস্পতিবারের মধ্যে ইউপির তালিকা চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব।

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদে একযোগে ভোট হবে। এ জন্য প্রাথমিক তালিকা তৈরি চলছে। যাচাই–বাছাই করতে মাঠ পযায়ে পাঠানো হয়েছে মামলা, সীমানা জটিলতা রয়েছে কিনা। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হবে বলে জানান ইসি সচিব।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বিএনপি নেতার ওপর হামলার পর মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধজাবেদ ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা