অ্যাভেঞ্জার্স চট্টগ্রাম টেপ বলের ট্রফি উম্মোচন ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

অ্যাভেঞ্জার্স–চট্টগ্রাম টেপ বল প্রিমিয়ার লিগ ২০২৬ (সিজন ১) এর ট্রফি উম্মোচন ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। এস. এম. স্পোর্টস ইভেন্টসের আয়োজনে গত ৫ অক্টোবর সিজেকেএস জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ট্রফি উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি, প্রেসিডেন্ট, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড সরোয়ার হোসাইন আকুল,নিজার মাহমুদ, গালিব হিলালী, সিরাজুল ইসলাম রাশেদ, এম আইয়ুব খান প্রমুখ। লিগের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক, এন এইচ টি হোল্ডিংস সৈয়দ মোহাম্মদ তানসীর।

লিগে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল : এইচ এম ওয়াই মেমোরিয়াল, সাতকানিয়া স্পোর্টিং ক্লাব, রাউজান ওয়ারিয়র্স, বাকলিয়া অগ্রসর বয়েজ, নেক্সটজেন ইউনাইটেড, নিউ শহীদ লাইন, সাইফুল ইসলাম সাইফ একাদশ মনশা তরুণ সংঘ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন এস. এম. ইরফান, এস. এম. ইসফাক, শাহজাহান আলী, সাকিব চৌধুরী, জামাল চৌধুরী, কাজী আমান ও নাজিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মুজিবুল আলম চৌধুরী