বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মারমা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গজালিয়া ইউনিয়নের মিনঝিরি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। মংচেসা মারমা মিনঝিরি পাড়ার বাসিন্দা মৃত পাইংসাউ মারমার ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাতি তাড়ানোর জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।












