আজ ভারত–পাকিস্তান ম্যাচ দিয়ে সাফের ১৫তম আসরের পর্দা উঠছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশের গ্রুপে অপর দলটি শ্রীলঙ্কা। যাদের সঙ্গে মাঠে বাংলাদেশের দেখা হবে ১১ নভেম্বর। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো সরাসরি সমপ্রচার করবে টি স্পোর্টস।












