মোবাইল আসক্ত প্রজন্মকেবইমুখী করায় গুরুত্ব

লেডিস ক্লাবের সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার নারীদের সাহিত্যচর্চা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় এতে গান, স্বরচিত কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন ক্লাবের সহ–সভানেত্রী পারভিন জালাল, সহ–সভানেত্রী সাবিহা মুসা, সহ–সভানেত্রী পারভিন চৌধুরী, সহ–সম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ–কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ–সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা, সহ–সাংগঠনিক সম্পাদিকা রোকসানা আকতার চৌধুরী, সদস্যা নাজনীন আরা, সাবিহা হক, রওশন আকতার, মর্জিনা আখতার, সকিনা বেগম চৌধুরী, আশরাফুন্নেসা, সেলিনা মাহবুব, লায়লা ইব্রাহিম বানু, রোকেয়া আহমেদ, রোকেয়া চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, মরিয়ম বেগম মিনা, সুলতানা নুরজাহান রোজী, সালমা সাদেক প্রমুখ।

আলোচকরা নারীদের সাহিত্যচর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে বইপাঠে উদ্বুদ্ধ করতে, নারীদের নৈতিক আদর্শে উজ্জীবিত করতে জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্যচর্চায় নিবেদিত হতে হবে। মানসগঠনে বইপাঠ ও সাহিত্যচর্চার বিকল্প নেই। আজকের মোবাইল আসক্ত প্রজন্মকে বইমুখী ও সৃষ্টিশীল পরিবেশ উপহার দিতে পারলে সামাজিক অবক্ষয় অনেকটাই রোধ করা সম্ভব হবে।

সভায় আগামী ২৫ নভেম্বর ক্লাবের ত্রিবার্ষিক পরিচালনা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই ব্যক্তিকে অর্থদণ্ড ও পাঁচ দিনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ও চূড়ান্ত পর্ব সম্পন্ন, ছয় শিক্ষার্থীকে পুরস্কার প্রদান