বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সমপ্রতি ২১তম জাতীয় ফার্নিচার মেলায় অংশগ্রহণ করেছে, যা অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিএফআইওএ) আয়োজিত এই মেলাটি ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ফার্নিচার কোটিংয়ে উদ্ভাবন ও নান্দনিকতার সমন্বয়ে বার্জার পেইন্টস মেলায় প্রদর্শন করেছে তাদের অত্যাধুনিক ‘ইনোভা উড কোটিং’ প্রোডাক্ট সিরিজ। উন্নত প্রযুক্তিতে তৈরি এই প্রিমিয়াম পণ্যসম্ভার কাঠ ও বোর্ডভিত্তিক ফার্নিচারে এনে দেয় সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ফিনিশ। ৭০টিরও বেশি আকর্ষণীয় শেডে ছিল ইনোভা উড কোটিং, যেখানে রয়েছে গ্লসি ও ম্যাট–দুই ধরনের প্রিমিয়াম ফিনিশ। এর তাপ ও পানিরোধী বৈশিষ্ট্য ফার্নিচারের পৃষ্ঠকে দাগ ও ক্ষয় থেকে রক্ষা করতে সহায়তা করে, ফলে আসবাবের উজ্জ্বলতা ও সৌন্দর্য দীর্ঘদিন বজায় থাকে। এ ছাড়া মেলায় বার্জারের পক্ষ থেকে আরও উপস্থাপিত হয় বার্জার উডকিপার প্রো, যা কাঠের আসবাবের জন্য একটি নির্ভরযোগ্য ও টেকসই কোটিং সমাধান। প্রেস বিজ্ঞপ্তি।











