৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আয়োজনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। গতকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধচবি হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে মতবিনিময় সভা ৭ নভেম্বর
পরবর্তী নিবন্ধআজ উদীচীর সুকান্ত জন্মশতবর্ষ অনুষ্ঠান