বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা ও মানব পাচার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রূহুল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা জহিরুল ইসলাম এমপি। আইনশৃঙ্খলা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদ, উপজেলা সমাজবায় অফিসার মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোশাররফ হোসেন মানিক, সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দীন কামাল, পুকুরিয়ার চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন, বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর এ.জি.এম ডালিম কুমার, কালীপুরের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, খানখানাবাদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল হক সিকদার, বৈলছড়ির প্যানেল চেয়ারম্যান বিকাশ দত্ত, শীলকুপের প্যানেল চেয়ারম্যান মো. রাশেদ নুরী, সরলের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, গন্ডামারার প্যানেল চেয়ারম্যান মো. ওসমান গণী, ছনুয়ার প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ছানুবী, শেখেরখীলের প্যানেল চেয়ারম্যান মোা. শামসুল আলম প্রমুখ।
সভায় মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে, তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল করা কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মানব পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।










