জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পৌনে ৩টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ ঊধর্বতন কর্মকর্তারা। জাপানের নারিতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর যাত্রা শুরু হয় স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা)। খবর বিডিনিউজের।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সমপ্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌরবিদ্যুতে সেচের পানি উত্তোলন, কম খরচে চাষাবাদ
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষাব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করতে চাই