আজ ও কাল মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউসিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

আল্লামা মুফতি নঈম উদ্দিন আলকাদেরী (র.) এর ৩৪তম বার্ষিক ওরশ ও শাহ মোহছেন আউলিয়া তৈয়বিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানার ৪৬ তম সালানা জলসা আনোয়ারার বৈরাগ ইউনিয়নস্থ উত্তর বন্দর গ্রামে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিবসে আজ বাদে জুমা পবিত্র খতমে কোরআন মাজিদ, খতমে বোখারী শরীফ এবং বাদে এশা মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন– অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

পূর্ববর্তী নিবন্ধআজ ও কাল চট্টগ্রাম শিল্পকলায় দুদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন