সিএসইতে লেনদেন ১৭.৯৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৭.৯৪ কোটি টাকা। ১,২৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৬.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৬.২৭ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৫.৩৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৮২.৭২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৮.১৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৯,১০৯.২৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৫১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, দাম কমেছে ৭১ টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধডনের জামিন আবেদন ফের নামঞ্জুর
পরবর্তী নিবন্ধচ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা