সিসিএল আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আজ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেডের (সিসিএল) সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামে প্রথম বারের মত দুই দিনব্যাপী সিসিএল আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে গত ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় চিটাগাং ক্লাব অডিটরিয়ামে ট্রফি উন্মোচন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। ট্রফি উন্মোচনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব কার্যকরী কমিটির সদস্য ও ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা। টুর্নামেন্ট সাব কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌধুরী মাহতাবউদ্দিন এম হুমায়ুন। টুর্নামেন্টটি হাটহাজারীর সোনাইছড়ি কৃষি ফার্ম এর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার গ্রুপ ম্যাচ, সেমি ফাইনাল ও ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে এবং রাত ৮টায় সিসিএল অডিটরিয়ামে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। স্বাগতিক চিটাগাং ক্লাব সহ ৭টি ক্লাবের মোট ৮টি টিম অংশগ্রহণ করছে। টিমগুলো হচ্ছে: চিটাগাং ক্লাব রেড, চিটাগাং ক্লাব ব্লু, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা বোট ক্লাব, বালিসেরা ভ্যালি ক্লাব ও সিলেট ক্লাব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান ্‌এবং ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট সাব কমিটির মঞ্জুরুল হক মঞ্জু, মো. শাহ একরাম, রিয়াদ মাহমুদ চৌধুরী, আহসানুল আবেদীন চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, ফজলে আহসান খান, ফজলে বারী খান, ইবুনল হায়দার রিপন, আবুল হাশেম রাজা প্রমুখ কর্মকর্তাবৃন্দ সহ অংশগ্রহণকারী ক্লাব ও টিম সমূহের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী ফুটবল একাডেমির বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের শিশুদের জন্য তহবিল সংগ্রহ হামজার