বাঁশখালীতে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬/২৭ সিজন ২ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকাল থেকে বাঁশখালী পৌরসভা পর্যায়ের খেলোয়াড় বাছাই অনুষ্ঠান বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভার নির্বাহী তৌহিদুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, মো. জাফর ইকবাল সহ পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ক্রীড়া সংগঠক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় পৌরসভা পর্যায়ের খেলোয়াড় বাছাই পর্বে পৌর এলাকা, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্টেন সহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।












