ফেরারী

ডালিয়া নাহার | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

তোমায় খুঁজি অনুভবে আবেশ মাখা স্বপ্ন জুড়ে

দুই চোখেতে জোড়া দিঘি

নির্জনতায় দুপুর ঘিরে।

শরত মেঘের মায়া ভরা নীলাম্বরে ঘন নীলে

আলপথের ওই পাথর নুড়ি

জোনাক জ্বলা পথটি ধরে।

দ্বিধান্বিত স্বপ্ন ভীষণ বিশেষণের শব্দজালে

মেঘের খামে বার্তা আসে

শাদা তরী ছেঁড়া পালে।

বিবর্ণ সব কথামালা নাটাইবিহীন ঘুড়ি ওড়ে

সাঁতরে চলে অ্যালিসিয়া

তলায় ভারী পাথর টানে।

পূর্ববর্তী নিবন্ধঅচেনা পৃথিবী
পরবর্তী নিবন্ধআমি ফুল হতে চেয়েছিলাম