আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১১৬তম সাধারণ সভা

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বহদ্দারহাটস্থ আইআইইউসি ট্রাস্ট ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের ১১৫তম সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ২৭৩তম সিন্ডিকেট সভার সুপারিশসমূহ অনুমোদনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অর্থ কমিটির ১৯৮তম, পিএসপি কমিটির ১৬০তম এবং ডিসিপ্লিন কমিটির ৭৭তম সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. মো. আবদুল করিম, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, অধ্যক্ষ মোহাম্মদ তাহের, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, ডা. এ কে এম ফজলুল হক এবং মো. আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। –সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের চারা রোপণের বিকল্প নেই