ভূতের বাড়ি কুসুমপুরে
কুসুমপুর তো অনেক দূরে
কীসে চড়ে আসে
রিক্সা ট্যাক্সি বাসে?
ভূত যে আসে অন্ধকারে
সুযোগ পেলে ধরে ঘাড়ে
ঠিক কি না ভুল বলো
প্রমাণ খুঁজি চলো।
কেউ দেখেনি ভূতের বাড়ি
ভূত চড়েনি কোনো গাড়ি
সত্যিকারে নেই তো
প্রমাণ হলো এই তো।
নবারুণ কান্তি বড়ুয়া | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ
