শিকড়ের টানে

আলমগীর কবির | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

পিছু পিছু ঘুরে ফিরে বেদনার ছায়াজাল

একদিন ভেঙে ফেলে শহরের মায়াজাল!

ছুটে যাব একা একা মেঠোপথ ধরে ধরে

রোদ্দুর হয়ে মাঠে নেচে যাব সরে সরে,

শিশিরের সাথে হলে গল্পের পাঠ শেষে

বুকে খুশি রোশনাই ছড়াবে কে? মাঠ শেষে!

সবুজের হাট ছুঁয়ে নদী ছুটে আনমনে

তুলে ঝড় ভালোবাসা সেই নদী প্রাণ–মনে।

পাখিদের খেলা দেখে যাব বসে নদী তীরে

জেলে গেছে কোন বাঁকে এই পথে যদি ফিরে!

খুশিগুলো ঢেউ হয়ে কাছে আসে যদি ভেসে,

গল্পের ঝাঁপি খুলে বসবে কে? নদী শেষে!

কেন নদী মাঠ বন দোলা দিলো প্রাণে জানি,

এই ফেরা কেন হলো শিকড়ের টানে জানি।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও কিশোর গ্যাং গডফাদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ পুলিশের
পরবর্তী নিবন্ধশহর কখন গ্রামটি হবে