শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নতুন আঞ্চলিক কার্যালয় খোলা হয়েছে চট্টগ্রামে। গতকাল মঙ্গলবার নগরীর মুরাদপুর এলাকার এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় শাখা কার্যালয়টি উদ্বোধন করা হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ বলেন, আমরা গ্রাহকদের আরও কাছাকাছি গিয়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই। জীবনবীমা কেবল একটি আর্থিক সুরক্ষা মাধ্যম নয়, বরং এটি পরিবার ও ব্যক্তির দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগের মাধ্যমে বীমা সচেতনতা বাড়ানো এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করাই আমাদের লক্ষ্য।












