চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

‘সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল থিয়েটার’ শীর্ষক স্লোগানে নাট্যদল চট্টল থিয়েটার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত ২৪ অক্টোবর টিআইসি মিলনায়তনে চট্টল থিয়েটারের দলপ্রধান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, স্মৃতিকথা বয়ান, নাট্যকর্মী সম্মিলন, শুভেচ্ছা বিনিময়, নাট্যকর্ম প্রদর্শন ও নাট্যজন সম্মাননা প্রদান। অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন অলোক ঘোষ পিন্টু, সংস্কৃতিজন আফরোজা চৌধুরী দিনা, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সদস্য সচিব সুচরিত চৌধুরী টিংকু। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাড. দীপক চৌধুরী, সুচরিত দাশ খোকন, মোহাম্মদ আলী টিটো, আব্দুল হাদী, লালন দাশ, আবীর চক্রবর্তী, মোশারফ ভূঁইয়া পলাশ, সিরাজুল ইসলাম বাপ্পি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নাট্যকর্মী মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম।

আলোচনা ও স্মৃতিকথার পর চট্টল থিয়েটারের নাট্যকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সম্মাননাপ্রাপ্তরা হলেন– সঞ্জয় বণিক, বেণুু চৌধুরী, কাজী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, আলেয়া বেগম জরি, মোহাম্মদ নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম, অভিজিৎ নাথ জুয়েল, নাসিমা আক্তার রোকসানা, ওয়াহিদুল লাভলু।

একক আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশন করে দলের শিল্পী রামিসা নাজিম, মিসতাহুল ইসলাম, ষড়ৈশ্বর্য নাথ, সর্বজয়ী নাথ, আফরা নাওয়ার, ওয়াজিহা হক, নাফিজা হক, সামিয়া আক্তার, তাবাসসুম আক্তার, মেহের নিগার, তাবাসসুম নিগার। শেষে চট্টল থিয়েটারের নাটক পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধইউসিবি ইনভেস্টমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন