প্রভাতের আহ্বান

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

রবি মামা দিচ্ছে হামা

পুর্বদিকে আকাশে,

কিচিরমিচি পাখির ডাকে

সুর ভেসেছে বাতাসে।

খোকাখুকি চোখটি খোলো

আর থেকো না ঘুমেতে,

সবাই দেখো আপন কাজে

লাগছে কতো ধুমেতে।

ভোরের বেলা জেগে তবে

মনকে ডুবাও পড়াতে,

রুটিন মাফিক কাজ সারিলে

বড় হবে ধরাতে!

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ
পরবর্তী নিবন্ধহেমন্তের আগমনে