সীতাকুণ্ড প্রেমতলা পুজামণ্ডপ : ধর্মীয় বিধিবিধান মেনে চলা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করা প্রত্যেক ধর্মের, প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার। সেটা নিশ্চিত করা সরকার তথা সংখ্যাগরিষ্ঠেরও একটা নৈতিক দায়িত্ব। সীতাকুণ্ড তথা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান দুর্গাপূজা উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, সৌহার্দ্য এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা বিধান করেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম–মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের প্রেমতলা পুজামণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, হিন্দু ধর্মের অন্যতম ও বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান যাতে আনন্দমুখর পরিবেশে সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুন্ন রেখে সম্পাদন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া বিএনপি নেতাকর্মীরা তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপের জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এবছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন। মোহন পালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালে আহমদ সলু, সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্রাচার্য্য সাগর, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, সাবেক কমিশনার ছোট সেলিম, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সহিদুল্লাহ ভুঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক, সহ–সভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার, মাহফুজা মাওলা লাকী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিএনপি নেতা আবু সিদ্দিক বাল্লা, ৭নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক কমিশনার প্রার্থী সৈয়দ মোঃ আলাউদ্দিন, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্রনেতা নাসির, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমুখ।
পশ্চিম মাদারবাড়ী : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের আওতাধীন পার্ব্বতী ফকিরপাড়া এলাকায় এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। হাজ্বী মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মসিউল আলম স্বপন, পূজা উদযাপন কমিটির বিজয় দাশ, দেবাশীষ দাশ, বাবুল দে, শ্যামল দে এবং সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, ওর্য়াড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক কমল জৌতি বড়ুয়া, সহ–সম্পাদক নুর জাহেদ বাবলু, সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর খাঁন, সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, সেলিম সম্রাট, সিজ্জাদ হোসেন সাব্বির, মোহাম্মদ মুরাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাঁশখালী কালীপুর ইউনিয়ন : বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার কালীপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংসদ সদস্যের গণসংযোগ কার্যালয়ের উদ্যোগে ৩০০ জনকে এই বস্ত্র বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাস্টার সাইফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঁশখালী উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন খান জসীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, এই দেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। আমরা যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবো। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবসময় আপনাদের সাথে এবং পাশে আছি। আপনাদের পাশে থাকাটা আমাদের দয়া বা অনুগ্রহ নয়, অর্পিত দায়িত্ব। এই দায়িত্ব ভোট দিয়ে আপনারা আমাদের ওপর অর্পণ করেছেন।
বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদ : গত সোমবার সারাদিনব্যাপী বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা ও বস্ত্রবিতরণ করা হয় হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন আর.কে. রুবেল। শিতলা কালী বাড়ী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারাধন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইরোটি এলায়েন্স এর পরিচালক অমৃত কারণ, বাঁশখালী পূজা পরিষদের প্রধান সমন্বয়কারী সঞ্জয় দাশ, সহ–সভাপতি অজিত দেবনাথ, সাধারণ সম্পাদক মিটু দাশ। পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের জনি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দেব, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাশ, অর্থ সম্পাদক মিহির চৌধুরী, সহ–অর্থ সম্পাদক হৃদয় বিশ্বাস, মো. আরাফাতসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব, আপামর বাঙালি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির সাধনা করেছেন জগৎ জননী মা দুর্গাকে নিয়ে। জগৎ জননী সকলের মঙ্গল করুক এ প্রত্যাশা সবার। আমাদের সামন্য অনুদান বৃহৎ কিছু নয়, কিন্তু এর ভেতরেই রয়েছে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার অনন্য প্রয়াস।
নগর যুবদল : শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করারও উপলক্ষ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার এমন পরিবেশে সবাই মিলে উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রামের চকবাজার ও বাকলিয়া এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন তিনি। এমদাদুল হক বাদশাহ বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। কোনো ধরনের বিভেদ বা অশান্তি নয়, সমপ্রীতি ও ভ্রাতৃত্বের মধ্য দিয়েই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, সহ–অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সহ–গণশিক্ষাবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক মো. সেলিম, কতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, শহিদুল করিম শহিদ, মো. মিজানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী : হিন্দু সমপ্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনী পুলিশ, এসআরবি, ডিবি, স্পেশাল গোয়েন্দা সংস্থা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বক্ষণিকভাবে নিয়োজিত। এছাড়া চট্টগ্রাম রেঞ্জে ফোকাল পার্সন হিসেবে দিনরাত টানা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ির উপ–পরিচালক ও দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সন রায়হান ফকির। তিনি দুর্গাপূূজা শুরু থেকে আজ অবধি একাধারে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের দায়িত্বরত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা পূজা কমিটির নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপে আগত পূজার্থীদের সাথে, শান্তি শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকারের পক্ষ থকে এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা সবাই দুর্গাপূজা মহাআনন্দে উপভোগ করেন। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা বিধানসহ নানাবিধ বিষয়ে আপনাদের পাশে আছি। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ নূর উদ্দিন জাহেদ, মোহাম্মদ আনিসুল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু), মোহাম্মদ হিরো, মোহাম্মদ আবদুর রহিম, লায়ন চৌধুরী মোহাম্মদ আনোয়ারুল আজিম, ব্যবসায়ী তৈয়ব তাহের, আবদুল আলীম প্রমুখ।
আলকরণ ওয়ার্ড বিএনপি : ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী আবু জাফর মোহাম্মদ সাদেকের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত সোমবার নগরীর ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। উক্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে আবু জাফর মোহাম্মদ সাদেক বলেন, অসামপ্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ওয়ার্ডের সুষম উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং প্রতিরোধ এবং শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের মাধ্যমে একটি আধুনিক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কাউন্সিলর পদপ্রার্থী আবু জাফর মোহাম্মদ সাদেক। এ সময় সদরঘাট কালীবাড়ি মন্দির, কালী চক্রবর্তী মন্দির, দোবাস কলোনি রাম মন্দির, লক্ষ্মী কালীবাড়ি মন্দির ও সদরঘাট পোস্ট অফিস কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইশা, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ শুক্কুর, কোতোয়ালী থানা যুবদল নেতা মোহাম্মদ ইসহাক জয়, বানিয়াটিলা ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ রাশেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম এবং আলকরণ ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ দিদার। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সাকিল, সুফি ইসমাইল শরীফসহ আলকরণ ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা।
ফিরিঙ্গিবাজার ওয়ার্ড : শারদীয় দূর্গা উৎসবের মহা সপ্তমীতে ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের মণ্ডপসমূহ পরিদর্শন করেন সমাজসেবক দিলদার আহমেদ দিলু। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন সমপ্রদায়ের লোকদের সাথে মহাসপ্তমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন সমপ্রদায়ের লোকদের সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে সমপ্রীতির সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
মণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ–সভাপতি এম. এ হালিম, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ, ফয়েজ উল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন গোলো, আব্দুর রশীদ খোকন, ইউসুফ শরীফ, জসিম উদ্দিন, শেখ যুবরাজ তুষার, জানে আলম, কামরুল, পূজা কমিটির নেতৃবৃন্দ মিহির বাবু, সুমন চৌধুরী, বিকাশ দাশ, টিপু দাশ, রুহি দাশ, বিনোদ দাশ, নির্মল দাশ প্রমুখ।












