শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) চাহরম শরীফ গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। তিনি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র মাজার শরীফে আগত আশেক ভক্ত জায়েরীনদের সাথে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, সকলের সুস্থ জীবন, স্বচ্ছল জীবন, বরকতময় জীবন, রোগমুক্ত জীবনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। তিনি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার কদম শরীফের উসিলায় সকলের ফরিয়াদ কবুল করার জন্য ও এদিনের সমস্ত এন্তেজামকে কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে আকুল ফরিয়াদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।











