সীতাকুণ্ডে ২১ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ শিকারের অভিযোগে ২১ হাজার মিটারের সাতটি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের ভাটিয়ারী স্টেশনের যৌথ অভিযানে এসব জাল ও মাছ জব্দ করা হয় বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য দপ্তর জানায়, কুমিরা মাছঘাট এলাকায় কিছু অসাধু চক্র নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাটকা ইলিশ শিকার করছে–এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় আনুমানিক ২১ হাজার মিটার দৈর্ঘ্যের সাতটি ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে জব্দ করা ৪০ কেজি জাটকা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়। জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্‌।

পূর্ববর্তী নিবন্ধপূজামণ্ডপের আশপাশে হকার বসতে পারবে না : মেয়র
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৯ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা