আজ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে গাউছুল আজম হযরত শাহ সূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল–হাসানী আল–মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবাভাণ্ডারী কেবলার ১৬৪তম খোশরোজ শরীফ উদযাপিত হবে।
এ উপলক্ষে দরবারের গাউছিয়া রহমান মঞ্জিলসহ বিভিন্ন মঞ্জিলে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মূল দিবসে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা আশেকানে মাইজভাণ্ডারীদের উপস্থিতিতে দরবার ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হবে বলে জানা গেছে।
খোশরোজ শরীফের কর্মসূচির মধ্যে থাকবে পবিত্র কোরআন খতম, বাবাভাণ্ডারী কেবলার শানে শজরা ও মাইজভাণ্ডারী মরমী গান পরিবেশন, মিলাদ–কিয়াম, জিকির–আজকার এবং বিশেষ আলোচনা সভা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন হযরত শাহ্ সূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল–হাসানী আল–মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।












