কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন থেকে ৬ জন জুয়াড়িকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটককৃতরা হলেন এনামুল হক, সুইচাপ্রু মারমা, মংনুচিং মারমা, আনোয়ার, জাফর এবং রিপন। তারা স্থানীয় একটি দোকানে বসে জুয়া খেলছিল। গোপন সূত্রে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় জুয়াড়িদের কাছ থেকে ১২ হাজার ৫০০ নগদ টাকা, জুয়া খেলার ২ প্যাকেট তাস, ৬টি মোবাইল ফোন, ৩টি লাইটারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্ব দেন চন্দ্রঘোনা থানার উপ–পরিদর্শক দুর্জয় কুমার। আটককৃতদের গতকাল রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।











