খাজা শাহনূর দরবেশ মাওলার উরস উপলক্ষে র‌্যালি

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

খাজা শাহনূর দরবেশ মাওলা (র.) এর ১৫তম উরস উপলক্ষে গত শুক্রবার ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারের উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি দরবার থেকে শুরু হয়ে ভালিকা মোড়, মাইজপাড়া ও হাশমিকেল হয়ে নগরীর ২ নম্বর গেট, টেকনিক্যাল ও রুবি গেট প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে নেয়াজ ও শরবত বিতরণ করা হয়।

এ সময় দরবারের বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় উরসে অংশগ্রহণের জন্য ভক্ত–মুরিদ ও আশেকানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি আউলিয়ায়ে কেরামের দরবারের আদব রক্ষা এবং শরিয়তবিরোধী কর্মকাণ্ড বর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মাস্টার দা সূর্য সেন প্রাইমারি স্কুলে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ছয় জুয়াড়ি আটক