মীরসরাইয়ে আটটি টিয়া পাখি উদ্ধার, অবমুক্ত

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অভিযান চালিয়ে আটটি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার উপজেলার মিঠাছরা বাজারের বাসস্টেশনের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো মহামায়া ইকো–পার্কে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় এবং মীরসরাই রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোভানিয়া বিট কর্মকর্তা আল আমিন ও জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান। এ সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী অবৈধভাবে আটক বা বিক্রি না করে এ বিষয়ে বন বিভাগকে তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলা গভর্নরের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসদরঘাটে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩