বন্যায় ঘরহারা বাঁশখালীর ৯ পরিবার পেল আশ্রয়

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বন্যায় বিধ্বস্ত ৯টি অসহায় পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারগুলোর হাতে নির্মিত ঘর বুঝিয়ে দেওয়া হয়। সেইভ দ্য অরফান অ্যান্ড পুওরের (স্টপ বিডি) অর্থায়নে এবং আবাম ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়িত হয়।

আবাম ফাউন্ডেশন মাঠপর্যায়ে জরিপ করে ৯ পরিবারকে পুনর্বাসন করে। প্রায় দুই মাসব্যাপী নির্মাণকাজ শেষে পরিবারগুলোকে তাদের নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়। প্রতিটি পরিবারের ঘরের আঙিনায় তিনটি করে কলমকৃত ফলদ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁস–মুরগি প্রদান করা হয়।

এ সময় স্টপ বিডির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. শামিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আতাহার, সাংগঠনিক সম্পাদক মো. মোসলেহ উদ্দিন প্রমুখ। আবাম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, রবিউল বিন মোস্তফা, ফজল করিম, স্থানীয় প্রতিনিধি আয়াতুল্লাহ হুমায়ুন ও ইয়ার মোহাম্মদ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে রয়েল সিমেন্টের ‘ইঞ্জিনিয়ার স্পেশাল’-এর মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাব ও গহিরা আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প