বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বিকাল ৪ টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউটে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা, শিক্ষক সংবর্ধনা ও বাকশিস সাংস্কৃতিক ফোরাম, চট্টগ্রামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ুবাকশিসের সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীকে বিশেষ সম্মাননাসহ শিক্ষক নেতৃবৃন্দ, কবি ও লেখকবৃন্দ এবং এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কলেজ শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। সংবর্ধিত শিক্ষক নেতৃবৃন্দ হলেন–অধ্যক্ষ সুরঞ্জন দাশগুপ্ত (মরণোত্তর), অধ্যক্ষ ফরিদ আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক দীপক দাশগুপ্ত, অধ্যক্ষ মুহাম্মদ জাকারিয়া চৌধুরী (মরণোত্তর), অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ দবির উদ্দিন খান, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং অধ্যাপক চয়ন দাশ। কবি ও লেখকরা হলেন– অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ মু. আবু তৈয়ব, উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ শুর, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক শেখ বিবি কাউছার, অধ্যাপক আশরাফ মাহতাব। বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










