আবুল কালাম আবু

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আবু (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। আজ বুধবার দুপুর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএয়ারবাসের ১০ বিমান কিনতে চুক্তি আজ
পরবর্তী নিবন্ধউচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৮-৯ অক্টোবর