এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চীফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। এসিআই পিএলসির হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সমপ্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি এসিআই পিএলসির ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ দফা দাবি আদায়ে রাঙ্গুনিয়ায় দলিল লেখক সমিতির মানববন্ধন
পরবর্তী নিবন্ধআবদুস সোবহান রাহাত আলী স্কুলে স্নেহ ও সম্মানের মেলবন্ধন