বৃন্ত ললিতকলা একাডেমীর বর্ষপূর্তি

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ শিরোনামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত স্কুল ‘বৃন্ত ললিতকলা একাডেমি’র আয়োজনে প্রতিষ্ঠানের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার সাংস্কৃতিক সন্ধ্যা নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালের চারুকলা বিভাগের অধ্যাপক ড. নিত্যানন্দ গাইন ও কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: দিপেন বৈদ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী প্রবীর পাল। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লিটন সেনের পরিচালনায় শিক্ষার্থীরা একক ও সমবেত সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনসহ বহু সংগীতানুরাগী দর্শক উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭ দফা দাবি আদায়ে রাঙ্গুনিয়ায় দলিল লেখক সমিতির মানববন্ধন