চবিতে মাজহারুল ইসলামের স্থাপত্য নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আজ থেকে

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে আধুনিক স্থাপত্যের অন্যতম পথিকৃৎ স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্যচিন্তা ও কর্মকে নতুনভাবে তুলে ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে শুরু হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘Spaces of Belonging : An Exhibition on the Architecture of Muzharul Islam, with Photographs by Niklaus Graber’ শীর্ষক এ প্রদর্শনীতে মাজহারুল ইসলামের ১০টি গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রকল্পের ২৪টি আলোকচিত্র প্রদর্শিত হবে।

বিশ্ববিদ্যালয় জাদুঘরের নিচতলার প্রদর্শনী হলে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। উপস্থিত থাকবেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে শামসুদ্দিন খান এবং এ এম জিয়াউদ্দিন খান।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক ভবনের সিনেট কক্ষে অনুষ্ঠিত হবে ‘Spaces of Belonging – The Architecture of Muzharul Islam’ শীর্ষক বিশেষ আলোচনা ও বিতর্ক অনুষ্ঠান। এতে আলোচক থাকবেন সুইস স্থপতি, গবেষক ও আলোকচিত্রী নিকলাস গ্রাবার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বাংলাদেশ ট্যাক্স ল’য়ার্স উইং গঠন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে সারা দেশে ৯ জনের মৃত্যু, হামের উপসর্গে ৩