গাউসিয়া কমিটি বাংলাদেশ ট্যাক্স ল’য়ার্স উইং গঠিত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও মো. সাজ্জাদ হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. সাইফুর রহমান ও মো. জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল করিম ও মো. নুরুল আজম, যুগ্ম সদস্য সচিব মো. আজম শাহ, সদস্য বোরহান উদ্দিন, দিদারুল আলম আকাশ, মো. জাহাঙ্গীর, মো ইরফান আহমেদ, ইমরান হোসেন ও নুরুল হায়দার। কেন্দ্রীয় গাউসিয়া কমিটি অনুমোদিত উক্ত আহ্বায়ক কমিটি ২০২৭ সালের ২ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।









