বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরিষদের সভাপতি শেখ মোজাফ্ফর আহমদের নেতৃত্বে গতকাল রোববার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহর নামে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নামকরণ এবং তাঁর জীবন ও কর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তুতুল বাহার, অধ্যাপক আবু বকর সিদ্দিকী, ডা. মনিরুল হক, মোহাম্মদ শোয়েব, রাজন বড়ুয়া, ঈসা খান, তাহেরা শারমিন, ফয়সাল উদ্দিন নয়ন, আইনুন নাহার, জান্নাতুল মাওয়া মারুফা, আনোয়ারুল হক চৌধুরী, গিয়াস হায়দার চৌধুরী ও ফরিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।












