কৈশোর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ বয়সে কিশোর–কিশোরীদের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বন্ধুদের প্রভাব তুলনামূলক বেশি থাকে। সঠিক দিকনির্দেশনার অভাবে এই সময়েই কেউ কেউ মাদকসহ নানা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই কিশোরদের নিরাপদ রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। পরিবারকে সন্তানকে সময় দিতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতনতা বাড়াতে হবে এবং সমাজকে কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে তাদের যুক্ত করা ইতিবাচক বিকাশে সহায়ক হতে পারে।
তাই মাদককে না বলুন, কিশোরকে অপ্রয়োজনে বাইরে থাকা থেকে বিরত রাখুন তবে ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্বশীল নজরদারির মাধ্যমে। আজকের সচেতন পরিবারই আগামী দিনের নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে পারে।
ডা.মাহতাব হোসাইন মাজেদ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।










