মৎস্য অধিদপ্তর নিজেদের রাজস্ব বাজেটের আওতায় রাউজান উপজেলার ২৫ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৭০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও প্রতিষ্ঠান সমূহে বিতরণ করেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেছেন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র সংরক্ষণ ও আমিষ জাতীয় খাদ্যের চাহিদা পূরণে মৎস্য অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। গত বুধবার উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফিরোজ আহমদ।











