পূজায় আসছে ‘কাট-পিস’

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

অভিনয়ের পাশাপাশি নিজের নানা সৃজনশীল কাজ নিয়েও ব্যস্ত থাকেন ভাবনা। সমপ্রতি তার এমনই কিছু ছবি সামনে এসেছে, যেখানে সবুজে ঘেরা জঙ্গলের পরিবেশে দেখা গেছে অভিনেত্রীকে। জানা গেছে, নতুন সিনেমা ‘যাযাবর’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সমপ্রতি সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে জঙ্গলের পরিবেশে দৃশ্যধারণে অংশ নিতে দেখা যায় তাকে। খবর বাংলানিউজের।

ভাবনার ফেসবুক পেজ থেকে ছবিগুলো প্রকাশ করে লেখা হয়েছে, ভাবনা আপুর শুটিং চলছে সিনেমা ‘যাযাবর’–এর। থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানবীর হাসান। নির্মাতা তানবীর হাসান বলেন, রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস, দর্শক হলে গিয়ে শেষ পর্যন্ত থ্রিল উপভোগ করবেন। ছোট পর্দায় এর আগে একাধিকবার জুটি হয়ে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ভাবনা।

তবে ‘যাযাবর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তারা। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভাবনা বলেন, সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। সজল বলেন, গল্পের বুননটা খুব ভালো লেগেছে। ‘যাযাবর’–এ সজল ও ভাবনা ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা ও ইকবাল।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠান, ডায়নামিকের টানা দ্বিতীয় জয় প্রথম জয় দেখলো মীরসরাই, শিকলবাহা
পরবর্তী নিবন্ধসিনেমা হলে ‘আবার হঠাৎ বৃষ্টি’