প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃহাউজ দাবা ও টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রেসিডেন্সি মিডল স্কুল হলে সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের শিক্ষক ইনজামাম খান ও কচিদা সুলতানার সঞ্চালনায় মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব। গত ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্টে মিডল স্কুলের প্রতিযোগীরা শ্রেণি অনুযায়ী এবং সিনিয়র স্কুলের প্রতিযোগীরা হাউজ অনুযায়ী যথাক্রমে: কাইট, ইগল, ফেলকন ও হক খেলায় অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতায় মিডল স্কুলের প্রতিযোগীরা (৩য়–৭ম শ্রেণি পর্যন্ত) প্রত্যেক শ্রেণি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স–আপসহ মোট ৫ জন করে সর্বমোট ৫০ জন প্রতিযোগী (ছেলে ও মেয়ে পৃৃথকভাবে) বিজয়ী হয় এবং সিনিয়র স্কুলের প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে (৮ম–৯ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–ইগল, রানার্স–আপ হয় হাউজ– হক; মেয়েদের গ্রুপে (৮ম–৯ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–হক, রানার্স–আপ হয় হাউজ–ইগল এবং ছেলেদের গ্রুপে (দশম–দ্বাদশ শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–হক, রানার্স–আপ হয় হাউজ–কাইট, মেয়েদের গ্রুপে (দশম–দ্বাদশ শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–কাইট, রানার্স–আপ হয় হাউজ–ইগল। দাবা খেলায় স্কুল চ্যাম্পিয়ন হয় হাউজ–হক, রানার্স–আপ হয় হাউজ–ইগল।
সিনিয়র স্কুলের টেবিল টেনিস প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে (৮ম–৯ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–ফেলকন,রানার্স–আপ হয় হাউজ–হক, মেয়েদের গ্রুপে(৮ম–৯ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–হক, রানার্স–আপ হয় হাউজ– ফেলকন এবং ছেলেদের গ্রুপে(দশম–দ্বাদশ শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ– ফেলকন, রানার্স–আপ হয় হাউজ–কাইট,মেয়েদের গ্রুপে (দশম–দ্বাদশ শ্রেণি) চ্যাম্পিয়ন হয় হাউজ–ইগল, রানার্স–আপ হয় হাউজ–কাইট। টেবিল টেনিস প্রতিযোগিতায় স্কুল চ্যাম্পিয়ন হয় হাউজ–ফেলকন, রানার্স–আপ হয় হাউজ– হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল স্কুলের চিফ কো–অর্ডিনেটর মোহাম্মদ সাখাওয়াত হোছাইন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শিক্ষক মো. গিয়াস উদ্দিন, টুর্নামেন্টের আহ্বায়ক অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ।













