লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নগরীর গেলারিয়ার এম্বিয়েন্স হলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ক্লাব সভাপতি লায়ন এ কে এম আতাউল হক তানবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর অহংকার ও ‘কমিটমেন্ট কল’–এর রূপকার জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লায়ন জুনায়েত রহমান রিফাত। এরপর ধারাবাহিকভাবে ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে এবং পাস্ট প্রেসিডেন্ট অনার ডে পালন করা হয়। অতিথি ও ক্লাব সদস্যদের নিয়ে চার্টার বার্ষিকীর কেক কাটা হয় এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে জেলা গভর্নর ক্লাবের এগারোজন নতুন সদস্যকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন।
জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, আমরা সবাই যেন মানুষের জন্য, সেবার জন্য, নেতৃত্বের জন্য এবং ফেলোশিপের জন্য কাজ করি। এটাই হোক এ বছরের আমাদের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোসলেহ উদ্দিন অপু বলেন, লায়ন্সের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে আমাদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। আমরা যেন প্রকৃত সেবা দিই এবং সেই সেবার মাধ্যমেই লায়নিজমের পরিচিতি তুলে ধরি।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী ও লায়ন কোহিনূর কামাল।
এছাড়া উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, জিএসটি কো–অর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন আহমেদ, এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম, জিএলটি কো–অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, জিএমটি কো–অর্ডিনেটর লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, লায়ন এম এইচ শাহ বেলাল, লায়ন লোকমান হোসেন মজুমদার এবং লিও জেলা সভাপতি লিও হোসেন মোঃ নিক্সনসহ লায়ন্স নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













