সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন জাগৃতি’র উদ্যোগে এবং লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় হাটহাজারীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর জাগৃতি অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ফ্রি মেডিসিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। ৪০০ এর অধিক রোগীর চিকিৎসা প্রদান,১৩০ জন ছানি রোগীকে লায়ন্স চক্ষু হাসপাতালে ছানি অপারেশনর করা হবে। জাগৃতি’র সভাপতি মো ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মো. আবু মোরশেদ, রিজিয়ন চেয়ারপারর্সন লায়ন বিপুল কুমার বল। উপস্থিত ছিলেন লায়ন অনিক চন্দ্র শীল, লায়ন টিটন চৌধুরী, লায়ন টুপন শর্মা,লায়ন সাজ্জাদ হোসেন,লায়ন রামকৃষ্ণ নাথ,লিও তুহিন আলম অভি, লিও রোজিনা প্রেমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতেল, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনের দাবি
পরবর্তী নিবন্ধন্যায়বিচার নিশ্চিতে নবীন আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে