আকাশ জুড়ে সাদা মেঘের
ভাসছে দেখো ভেলা
শরৎ এলো আকাশ জুড়ে
বসছে মেঘের মেলা।
হালকা হাওয়ায় নদীর কূলে
কাশফুলেরা দোলে
সবুজ পাতায় ভোরের শিশির
আনন্দের সুর তোলে।
নীল আকাশে ডানা মেলে
পাখির ঝাঁক ও ওড়ে
শিউলি ফুলের গন্ধে এ মন
উঠলো মেতে ভোরে।
রৌদ্র–ছায়ায় উঠছে দোলে
সবুজ ধানের মাঠ
শরৎ রূপে ভুলেছে মন
বইয়ের সকল পাঠ।








