সিএসইতে লেনদেন ২৫.৩১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫.৩১ কোটি টাকা। ১,২০০ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৩.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৫.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৭২.৭৩ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৪৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ৮০৫.৮৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৮৮.৪২।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,৯০১.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, দাম কমেছে ৮২ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধবোধনের ‘লেখাপড়া’
পরবর্তী নিবন্ধইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয় : বার্নি স্যান্ডার্স